আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আমি কিছু কথা বলে নেই যাতে আপনারা বুঝেন কোন দায়িত্ববোধ থেকে আমি পোস্টটা লিখছি। আমি প্রায়ই দেখি নামাজের সময় হয়েছে, আযান হচ্ছে অথচ আমার বন্ধুরা সামান্য প্রাইভেটের কারনে নামাজ পড়ছে না। লোকেরা চায়ের দোকানে আড্ডা দিচ্ছে । বিশেষ করে আসর ও মাগরিবের সময় চা'র দোকানের আড্ডা ও বন্ধুদের নামাজের প্রতি অবহেলা দেখলে আর মসজিদে লোকের অবস্হান দেখলে মনে হয় আমাদের দেশে মুসলমানের সংখা খুবই কম। আর মহিলাদের ব্যাপারে আমি বেশি কিছু জানিনা। তবে এই ব্যাপারে আমি নিশ্চিত, যে মেয়ে গুলি বিকেলে প্রাইভেট পড়ে তারা আসর ও মাগরিব নামাজ পড়তে পারে না। সামান্য কাজের বাহানা দিয়ে এভাবেই আমরা দিনের পর দিন নামাজ কাজা করে চলেছি। . এখন নামাজ সম্পকে কিছু বলি..... ইসলামের ৫টি ভিত্তি। কালেমা , নামাজ, রোজা, হাজ্জ ও যাকাত। কালেমার পরেই নামাজের স্হান। নামাজ হল আল্লাহপাকের সামনে হাজির হওয়া তার ডাকে সাড়া দেওয়া। আল্লাহ পাক তার বান্দাকে রোজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার হুকুম করেছেন। হুজুর (সাঃ) বলেন "নামাজ বেহেশতের চাবি" চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না তেমনি নামাজ ছাড়া বেহেশত পাব না। ...